প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি নিয়ে আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য বজায় রাখাই সরকারের লক্ষ্য।

হুমায়ুন কবির উল্লেখ করেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে বহু সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, অতীতের রাজনৈতিক সম্পর্কের ধারা এখন আর আগের মতো থাকবে না এবং শেখ হাসিনার দলের রাজনৈতিক অধ্যায় বাংলাদেশে সমাপ্ত হয়েছে বলে তার বিশ্বাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর