লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকাল ৫টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শবে কদরকে ঘিরে এই শুভেচ্ছা জানান।

পোস্টে তিনি লিখেছেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত, যেদিন পবিত্র কুরআনুল কারিম অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও বেশি মর্যাদাবান করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

তিনি আরও উল্লেখ করেন, এ রাত ইবাদত-বন্দেগি ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ সৃষ্টি করে। রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

দেশ ও জাতির শান্তি কামনা করে তিনি সবাইকে এই রাতের তাৎপর্য উপলব্ধি করে বেশি বেশি ইবাদত ও মানবকল্যাণে মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন লাইলাতুল কদরের রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত করেন এবং দেশকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *