তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই সোমবার এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, গত এক সপ্তাহে ইরানের ভূখণ্ড থেকে এসব দেশে কোনো ধরনের সামরিক আক্রমণ চালানো হয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাঘেই অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে বলেন, বিভিন্ন মাধ্যমে যেসব হামলার খবর প্রচারিত হয়েছে, তার কিছু ঘটনাই সাজানো হতে পারে এবং শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক নষ্ট করতে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে পারে।
ইরান যেখানে হামলার অভিযোগ অস্বীকার করছে, ঠিক সেই সময় উত্তেজনা বেড়ে যাওয়ায় তুরস্ক উত্তর সাইপ্রাসে ছয়টি যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।








