খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

ষ্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবনসংগ্রামে জয়ী হওয়ার জন্য মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন এই সম্মাননা পেয়েছেন।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান এবং দৃঢ় মনোবলের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের মতে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চালু থাকা এই পুরস্কার দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ জোগায়। একই সঙ্গে নারীর সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের গল্প সমাজের সামনে তুলে ধরতেও এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর