২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপি আল আমিনকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং অবশেষে দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে পুলিশ উদ্ধার করে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতারে যোগ দেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করলে উপস্থিতদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তিনি অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নিলে পরিস্থিতি আরও জটিল হয়। রাত ৮টার পর পুলিশ এমপিকে উদ্ধার করে চাষাঢ়ার দিকে নিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *