শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

ষ্টাফ রিপোর্টার

সংসদীয় দলের প্রথম বৈঠকেই গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত কোনো সংসদ সদস্যই (এমপি) শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা নেবেন না এবং সরকারি প্লট গ্রহণ থেকেও বিরত থাকবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথগ্রহণের পর সংসদীয় দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদীয় দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী দলের কোনো এমপি শুল্কমুক্ত গাড়ি কিংবা সরকারি প্লট নেবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *