ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর তারেক রহমান দেখা করবেন জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) তাদের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টির মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিক দলগুলো আরও ৩টি আসন পেলেও দুটি আসনে বিএনপির অতিরিক্ত জয় সম্ভাবনায় রয়েছে। ফলে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ২১৪।

এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে বিজয়ী হয়েছেন তারেক রহমান।

এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একাই ১৯৩টি আসনে জয় পায়, আর জোটের শরিকদের নিয়ে মোট আসন দাঁড়িয়েছিল ২১৬। সে সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর