২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে ভোটারদের মতো রাজনৈতিক অঙ্গনেও জমে উঠেছে প্রস্তুতি ও উৎসাহ। এ প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতারা কোন কেন্দ্রে ভোট দেবেন—সে তালিকা প্রকাশ করেছে দলটির মিডিয়া সেল।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একই কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোটাধিকার প্রয়োগ করবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন ভোট দেবেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মির্জা আব্বাস ভোট দেবেন ঢাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।
গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এ ছাড়া সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয়ে এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ভোট দেবেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে।









