নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

ষ্টাফ রিপোর্টার

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জানান, নির্বাচন আয়োজনের সক্ষমতা দেশের রয়েছে এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। তার ভাষায়, “এখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইএসপিআরের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তার বক্তব্য প্রকাশ করা হয়।

সভায় সেনাপ্রধান আরও বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু আর্থিক লেনদেন হতে পারে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি কিছু অপরাধী ভোটারদের কেন্দ্র যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, “ভোটের দিন সবাই এ ধরনের অপরাধ করবে না।”

এই পরিদর্শন কর্মসূচিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তিন বাহিনীর প্রধান একযোগে গাজীপুর জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর