আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বহাল রাখার আবেদনের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মুন্সীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

ঋণখেলাপির অভিযোগে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপত্তি জানালে ১৭ জানুয়ারি ইসি মুন্সীর মনোনয়ন বাতিল করে। যদিও এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারি আবেদনটির শুনানি শেষে রোববার সকালেই আপিল বিভাগ রায় ঘোষণা করে লিভ টু আপিল খারিজ করে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর