জনপ্রিয় নায়ক জাভেদ আর নেই

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালি যুগের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান নিজ ফেসবুক পোস্টে জাভেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! জনপ্রিয় নায়ক জাভেদ ভাই আজ সকালে মৃত্যুবরণ করেছেন। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ‘নিশান’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন, আরও অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।” প্রিয় অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’–তে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় ইলিয়াস জাভেদের। এরপর ২০০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নব্বই দশক পর্যন্ত ধারাবাহিকভাবে সফল সময় কাটিয়েছেন তিনি।

শুধু অভিনেতা নন, তিনি ছিলেন একজন সফল নৃত্যপরিচালকও।

তার আসল নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরে তিনি নায়ক হিসেবে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। বিশেষ করে ‘নিশান’ চলচ্চিত্রে তার অভিনয় এখনও দর্শকের স্মৃতিতে অম্লান।

ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন। পরে তিনি পরিবারের সঙ্গে পাঞ্জাবে চলে আসেন।
ব্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর