চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা মোতালেব নিহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় র‍্যাবের অভিযানের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

নিহত মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র‍্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি র‍্যাবের তিন সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে। জিম্মিদের উদ্ধারে এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে কয়েকজন সদস্য আহত হন এবং একজন নিহত হন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর