বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ক্রীড়া প্রতিবেদক

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। আগামী ২১ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এর মধ্যেই নতুন আলোচনা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি পদক্ষেপ।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানায়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্বকাপের প্রস্তুতি কার্যক্রম আপাতত স্থগিতের নির্দেশ দিয়েছেন। বোর্ড সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পরবর্তী করণীয় সম্পর্কে সময়মতো টিম ম্যানেজমেন্টকে জানানো হবে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, পাকিস্তান যদি শেষে টুর্নামেন্টে অংশ না নেয়—এমন পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশও টিম ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে।

এই নির্দেশ এমন এক সময় এসেছে, যখন পাকিস্তান প্রকাশ্যে জানিয়েছে যে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে তারা পূর্ণ সমর্থন দেবে। বাংলাদেশের উত্থাপন করা নিরাপত্তা উদ্বেগকে পিসিবি যৌক্তিক ও ন্যায্য বলেও মনে করছে। সূত্রের দাবি, বাংলাদেশের নিরাপত্তা ইস্যুর সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর