বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে একজন নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় থাকা অবস্থায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক কিশোরী নিহত হয়।









