এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

ষ্টাফ রিপোর্টার

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। তাদের ঘোষণার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সব কোম্পানির প্লান্ট থেকে গ্যাস উত্তোলন স্থগিত থাকবে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে এক নোটিশে এ সিদ্ধান্ত জানায় সমিতি।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি-দাওয়ার তালিকা পেশ করে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। দাবি পূরণ না হলে দেশব্যাপী এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেয় সমিতি।

সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবি জানানো হয়। এসব দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধ থাকবে বলে সতর্ক করা হয়।

বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে থাকে। সর্বশেষ ৪ জানুয়ারি নতুন দাম ঘোষণা করা হয়। এ বিষয়ে সমিতির লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দাম সমন্বয় করেছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর