ঝিনাইদহে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এতে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার অতিক্রম করে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, যশোর থেকে ডালবোঝাই ট্রাকটি পাবনার উদ্দেশে যাচ্ছিল। গাড়াগঞ্জ এলাকায় পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে নামেন। রোববার ভোরে মুবারক হোসেনের মরদেহ এবং সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর