নির্বাচন থেকে ছিটকে পড়লেন হিরো আলম

ষ্টাফ রিপোর্টার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় তার মনোনয়নপত্র গ্রহণ করেননি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। এর আগে বেলা ১২টার দিকে তিনি একই কার্যালয় থেকে আমজনতা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হিরো আলম অভিযোগ করে বলেন, “আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট বেশি সময় লেগেছে। সাড়ে ৫টায় এসে মনোনয়ন জমা দিতে চাইলে তা আর গ্রহণ করা হয়নি।”

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, “তাকে আগেই জানানো হয়েছিল মনোনয়নপত্র ৫টার মধ্যে জমা দিতে হবে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি। নিয়ম অনুসারে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর