সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার

ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য।

তিনি জানান, বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দেশের সব রুটে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল স্থগিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ।

বাবু লাল বৈদ্য আরও বলেন, যেসব লঞ্চ ও নৌযান ইতোমধ্যে নির্ধারিত গন্তব্যের পথে রয়েছে, তাদের ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’-এর বিধান অনুযায়ী সতর্কতা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর