৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাইটটি অবতরন করে। এর আগে ঠিক বেলা ১১টার দিকে সিলেট হযরত শাহজালাল আন্তর্জাতিক ফ্লাইটটি উড্ডয়ন করে।

এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি আকাশসীমায় প্রবেশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান লেখেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তিনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর ত্যাগ করে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানী ঢাকা ও সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর কুড়িল-৩০০ ফিট এলাকায় তার সম্মানে বড় আকারের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি ওই সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর