বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না—এমন মন্তব্য করেছে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

হাইকমিশনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ ও ভারতের উভয় দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি যে পরিবর্তনশীল ও সংবেদনশীল—তা ভালোভাবেই উপলব্ধি করছেন। এই ধরনের পরিস্থিতিতে গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণ প্রয়োজন বলে তারা মনে করেন।

বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা ঘটে থাকে। এর উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে আলোচিত তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়।

হাইকমিশন পরিষ্কার জানায়, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ঘটনার প্রতি ভারত ঘনিষ্ঠ নজর রাখছে। তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করবে না।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে ভারত বিরত রয়েছে এবং ভবিষ্যতেও সে অবস্থান বজায় রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর