ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে

ষ্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে বিমানটি অবতরণ করে।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা নেতাকে বরণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগ পর্যন্ত সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মারা যান শরিফ ওসমান বিন হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর