রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের মিছিল শাহবাগ থেকে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে তারা প্রথম আলো ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কিছু ব্যক্তি অফিসে প্রবেশ করে ভাঙচুর চালান এবং ভবনের সামনে অগ্নিসংযোগ করেন।
পাশাপাশি একই সময়ে ফার্মগেটের ডেইলি স্টার ভবনের সামনেও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়।









