ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দেশে ফিরতে অবশেষে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই তার প্রত্যাবর্তনের প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা চলছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের আবেদন ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

জানা গেছে, তারেক রহমানের বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট নেই। ব্রিটিশ পাসপোর্ট আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে দেশে ফেরার ক্ষেত্রে ট্রাভেল পাসই তার জন্য কার্যকর পথ হিসেবে বিবেচিত হয়েছে।

রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমান মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন না করায় নতুন পাসপোর্ট পাননি। সরকার পরিবর্তনের পর সুযোগ তৈরি হলেও তিনি নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি পরিচয়ে দেশে ফিরতে ট্রাভেল পাসই এখন তার জন্য একমাত্র বৈধ উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর