চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি

ষ্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের অন্যতম মুখ ওসমান হাদি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তার ভাই ওমর হাদি আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

ফেসবুক পেজে পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের পথিকৃৎ মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

সব ধরনের চিকিৎসা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *