ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

ষ্টাফ রিপোর্টার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটজনক রূপ নিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান তাকে দেখতে হাসপাতালে পৌঁছান।

পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং হাদির চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর