‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

ষ্টাফ রিপোর্টার

জুলাই ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে থেমে গেছে। শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে প্রত্যাবর্তন এবং কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। তবে বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়।

মিছিল আটকে দেওয়ার পর জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। তারা ভারতকে ‘আগ্রাসনের অভিযোগে’ দায়ী করে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি তোলেন।

এছাড়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

পুলিশের ব্যারিকেড ও নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির কারণে বিকেল ৩টার পর থেকে প্রগতি সরণিতে যান চলাচল ব্যাহত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর