পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে লালবাগের দুইটি, হাজারীবাগের দুইটি এবং পলাশীর দুইটি ইউনিট কাজ করছে। পাশাপাশি সিদ্দিকবাজার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।









