দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক এক ঘটনায় দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশ গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতের কোনো এক সময়ে উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় শাহাদাৎ হোসেন ও সাদিয়া দম্পতির পরিবারের সদস্য। তারা দুই সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদিয়া নিজ সন্তানদের হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *