চট্টগ্রাম নগরীর কদমতলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার কদমতলীর পোড়া মসজিদ এলাকার ভবনটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভবনটির গুদামে কম্বল মজুত ছিল। আগুন লাগার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।









