রাজধানীর ধোলাইপাড়ে চলন্ত বাসে আগুন

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে বাসটির নাম ও রুট জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে— তা এখনো নিশ্চিত নয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর