সমালোচনার মুখে অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার

ষ্টাফ রিপোর্টার

সমালোচনার মুখে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) জারি করা অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। সোমবার ১৮ মে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে বিজ্ঞপ্তি প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রোববার ১৭ মে অ্যাটকোর পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র-সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) প্রকাশ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। একই সঙ্গে এ বিষয়ে কোনো জটিলতা বা বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।

এর আগে অ্যাটকোর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যোগদানের আগে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে এনওসি সংগ্রহ করা বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *