রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবী থানা ঘেরাও

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে ঘিরে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। এমন বর্বর ও নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে নানা শ্রেণিপেশার মানুষ রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন। এলাকাবাসী পল্লবী থানা ঘেরাও করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি তুলে ধরেন।

বৃহস্পতিবার সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে সহপাঠী ও এলাকাবাসী বিক্ষোভে অংশ নেয়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এলাকাবাসী ও রামিসার সহপাঠীরা পল্লবী থানার সামনে গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা থানার ভেতরে প্রবেশ করে হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানার দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডের দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর