জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। তিনি বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে বিরোধীদলীয় নেতা বুধবার দুপুরে হজ পালনের উদ্দেশে যাত্রা করবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে হজ সম্পন্ন করে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।









