নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি অভিবাসী একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। খবর আল-জাজিরার।

সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাটি এখনো ‘তদন্তাধীন’।

এদিন এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা জেনেছি, নজরদারি ভিডিওতে দেখা যাচ্ছে যে ৫১তম এবং ৫২তম রাস্তার মাঝামাঝি পার্ক অ্যাভিনিউতে একটি কালো রঙের ডাবল পার্ক করা বিএমডব্লিউ থেকে একজন পুরুষ বেরিয়ে আসছেন, তার ডান হাতে একটি এম৪ রাইফেল রয়েছে’।

তিনি বলেন, ‘নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে বন্দুকধারী লবিতে প্রবেশ করে, ডানদিকে ঘুরাঘরি করে এবং তাৎক্ষণিকভাবে একজন নিউ ইয়র্ক পুলিশ অফিসারের ওপর গুলি চালায়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *