ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

ষ্টাফ রিপোর্টার

গণফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনলাইনকে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তিনি তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এর আগে, গত বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *