ডিআরইউে অবরুদ্ধ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

ষ্টাফ রিপোর্টার

‌’গোপন বৈঠকে’র অভিযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে অবরুদ্ধ করেছে জনতা। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীকে নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাদেরকে অবরুদ্ধ রেখে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। জনতার দাবি, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল।

জানা যায়, ডিআরইউতে ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠক ছিল। সেখানে লতিফ সিদ্দিকী যোগ দেন। সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন সেখানে উপস্থিত হন।

এরপর উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর একে একে তিনটি পুলিশের গাড়ি লতিফ সিদ্দিকীসহ বাকিদের নিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *