ছাত্রী হোস্টেলে মিলল এনসিপি নেত্রীর মরদেহ

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, ঝিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত হোস্টেলটিতে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *