অমর একুশে বইমেলা স্থগিত

ষ্টাফ রিপোর্টার

অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনের পর বইমেলা আয়োজন করতে হবে। সে কারণে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের মেলার নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে।

বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে না করে এ বছরের ১৭ ডিসেম্বর থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তা কার্যকর হলো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *