সাবেক দুই এমপিসহ আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

সন্ত্রাস দমন আইনের আওতায় রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

গ্রেপ্তার হওয়া সাবেক এমপিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (৩২৪) তামান্না নুসরাত বুবলী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, সন্ত্রাস দমন আইনের আওতায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *