যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

ষ্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আরও ৩০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী আছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। তবে দেশে ফিরলেও কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এর আগে তিন দফায় মোট ১৮৭ জন প্রবাসী বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *