টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

টঙ্গী প্রতিনিধি

ছিনতাই করতে গিয়ে গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে রিপন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার আহম্মদাবাদ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় স্টেশন রোড এলাকায় পৌঁছলে ৩-৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় রিপনকে শনাক্ত করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে রিপনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

পরে আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, রিপনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *