লিভারের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১৫ মে) কারিনা কায়সারের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় আচমকাই কারিনার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেননি।









