চট্টগ্রামে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বারমাসিয়া খন্দকার পাড়ায় চুরির অভিযোগে ডাকা সালিশি বৈঠকে এক যুবককে পিটিয়ে হত্যা এবং আরেকজনকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত নুরুল আবছার (৪০) এবং আহত রাসেল দুজনই একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশ বসানো হয়। সালিশ চলাকালে উপস্থিত কিছু লোক নুরুল আবছার ও রাসেলকে চোর বলে অভিযুক্ত করে তাদের ওপর বেধড়ক হামলা চালায়। মারধরের ফলে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, চুরির অভিযোগকে কেন্দ্র করে পিটুনিতে একজনের মৃত্যু এবং আরেকজনের আহত হওয়ার ঘটনা সত্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *