সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভেতরে থাকা আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল যে তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানে রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলার পরই আল-খার্জে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর