বিশ্ববাজারে অস্থিরতা, আরেক দফায় বাড়ল স্বর্ণের দাম

ষ্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত হওয়ায় বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের দামে। বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বাজার তথ্যে দেখা যায়, গ্রিনিচ মান সময় সকাল ০৪টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ১৫৭ দশমিক ৩০ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। আগের সেশনে স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও বেড়েছে। এদিন এটি ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৫ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘ হতে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছেন। ফলে বাজারে স্বর্ণের দামে বাড়তি চাপ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *