মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই এগিয়ে যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্র তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখবে। তিনি জানান, গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে দেশের গণতন্ত্রকে আরও দৃঢ় ও টেকসই করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

দায়িত্ব গ্রহণের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, “দায়িত্ব পাওয়া অবশ্যই আনন্দের, তবে এর সঙ্গে গভীর দায়িত্ববোধও কাজ করে।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ীই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে চান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর