চট্টগ্রাম বন্দরে ৫৭ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) সমঝোতা স্মারক অনুযায়ী আমেরিকা থেকে আনা ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজটি সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বহির্নোঙরে নোঙর দেয়।

জি-টু-জি–০২ চুক্তির অধীনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে। এ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আনার পরিকল্পনা রয়েছে। তার অংশ হিসেবে দ্বিতীয় চালান হিসেবে আগত এমভি ক্লিপার ইসাডোরা বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে।

এর আগে প্রথম চালানে যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে আসে। দ্বিতীয় চালানে আসা ৫৭ হাজার ২০৩ টনের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এ ছাড়া জি-টু-জি–০১ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায়— প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন (২৫ অক্টোবর), দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন (৩ নভেম্বর), তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন (১৫ নভেম্বর), চতুর্থ চালানে ৬০ হাজার ৯৫০ টন গম (৫ ডিসেম্বর) দেশে পৌঁছায়।

সব মিলিয়ে জি-টু-জি–০১ চুক্তির অধীনে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে। এদিকে নতুন চালানে আসা গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফল অনুকূল হলে দ্রুত খালাস কার্যক্রম শুরু হবে বলে বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর