বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

একই সঙ্গে নবম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফলে । অভিযোগের পর থেকেই আত্মগোপনে রয়েছেন অনিক নামের অভিযুক্ত ঐ যুবক।

শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামে এক যুবক তার বান্ধবী নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নেয়। তবে অনিকের বাসায় যাওয়ার সময় ওই শিক্ষার্থী তার আরেক সহপাঠী বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকেই ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর