কমলো সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া

সিলেট প্রতিনিধি

সিলেট–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট–ঢাকা–সিলেট রুটে ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী — সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৩,১৯৯ টাকা। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ টাকা, ট্যাক্সসহ ৮,১৯৯ টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ভাড়া কার্যকর হওয়ার ফলে যাত্রীদের ভ্রমণ আরও সাশ্রয়ী হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর