২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

রাজনৈতিক পরিস্থিতির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। এতে আইসিসি র‌্যাংকিং ও পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটল। বুধবার পাকিস্তানের বিপক্ষে নামিবিয়ার পরাজয়ের ফলে নিশ্চিত হয়েছে—আইসিসি র‌্যাংকিংয়ের সেরা তিন দলের মধ্যে থাকা বাংলাদেশের ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। আইসিসি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আয়োজক হিসেবে এই দুই দল স্বয়ংক্রিয়ভাবে মূলপর্বে খেলবে। চলমান বিশ্বকাপে সেরা সাত দল—ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে—এছাড়াও সরাসরি জায়গা পাবে।

আইসিসি র‌্যাংকিংয়ের ভিত্তিতে পরবর্তী তিন দল হিসেবে সুযোগ পেয়েছে বাংলাদেশ (র‌্যাংকিং ৯), আফগানিস্তান (১০) ও আয়ারল্যান্ড (১২)।

চলতি টুর্নামেন্টের ফাইনাল ৮ মার্চ অনুষ্ঠিত হবে। তার পরের দিন পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় র‌্যাংকিংয়ের অবস্থানের পরিবর্তনের সম্ভাবনাও নেই। ফলে শীর্ষ ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডই সরাসরি জায়গা নিশ্চিত করেছে ২০২৮ বিশ্বকাপে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ মার্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর